ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কেমন? ফ্রিল্যান্সারদের জন্য সেরা ৫ টি কাজ! ফ্রিল্যান্সিং গাইড মার্কেটপ্লেস 0 বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম সম্ভাবনাময় একটি খাত হলো ফ্রিল্যান্সিং। সময়ের পরিবর্তনে বৈদেশিক মুদ্রা অর্জনে অভূতপূর্ব অবদান রাখছে ফ্রিল্যান্সাররা। প্রতিনিয়ত বাংলাদেশের তরুনদের মাঝে ফ্রিল্যান্সিং এর প্রতি ঝোক বেড়েই চলছে। নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতাকে পুঁজি করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বনির্ভর হচ্ছে লক্ষ লক্ষ তরুণ। আর ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত টাও কিন্তু একদম উজ্বল, বেকারত্বের ছোবল থেকে মুক্ত করে নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পারছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। মূলত পর্যাপ্ত পরিমাণ চাকরির অভাব এবং গতানুগতিক চাকরির গন্ডি থেকে বেরিয়ে আসার প্রবণতাই এই ফ্রিল্যান্স পেশার প্রতি তরূনদের ঝোক বাড়াচ্ছে। মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা। যেখানে সময়ের কোনো বাধাধরা নেই,কর্মপরিধি কোনো গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি স্বাধীন ভাবে নিজ নিজ দক্ষতা অনুযায়ী আপনার ক্লায়েন্টের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিতর কর্মস্পৃহা,ধৈর্য্য এবং সৃজনশীলতার সংমিশ্রণ থাকতে হবে। এবং